,

বাবা-মাকে অনেক জ্বালিয়েছি, সুইসাইড নোট লিখে দুই বন্ধুর আত্মহত্যা

news-image

‘আমরা বাবা-মাকে অনেক জ্বালিয়েছি, আর জ্বালাব না, বিদায় পৃথিবী, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ কথাগুলো গাওয়া আছে একটি সুইসাইডাল নোটে। সুইসাইডাল নোটে এসব আবেগী কথা লিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দুই বন্ধু।

গতকাল বৃহস্পতিবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। তারা হলেন উপজেলার বাহাদুরপুর গ্রামের জুল বক্সের ছেলে রিপন (২২) ও বিশারত ম-লের ছেলে আওয়াল (২০)।

হরিণাকুন্ণ্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, মৃতদেহের পাশে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে।

ওই কর্মকর্তা আরও জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে মাঠে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থলে কীটনাশকের দুটি বোতল পাওয়া যায়। উদ্ধারের সময় মৃতদেহ দুটির মুখ থেকে সাদা গেজলা বের হচ্ছিল। কীভাবে তাদের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।

পরিবার সূত্রে জানা যায়, রিপন জোড়াদাহ কলেজ থেকে দুবছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। পরীক্ষায় বহিষ্কার হন তিনি। এর পর আর পড়াশোনা করেননি। আওয়াল দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি কৃষিকাজ করতেন। দুই বন্ধু একসঙ্গে ঘুরে বেড়াতেন। কী কারণে তারা এই পথ বেছে নিলেন, তা জানাতে পারছেন না স্বজনরা। দুই তরুণ সদস্যকে হারিয়ে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর