,

বিয়ের পর নববধূকে আর্থ মুভারে চড়িয়ে বাড়ি ফেরা!

news-image

বিয়ের পর চোখের জল মুছতে মুছতে সুন্দর করে সাজানো গাড়িতে উঠে শ্বশুরবাড়ি রওনা দেন নববধূ। এই দৃশ্যেই আমরা অভ্যস্ত। কিন্তু ভারতের কর্নাটকের পুত্তুরে নতুন বউ কীসে করে শ্বশুরবাড়ি গেলেন জানেন? ইয়াব্বড় এক আর্থ মুভারে। তাঁর পতিদেবতা কাজ করেন জেসিবি মেশিন কম্পানিতে, নিজের প্রিয় মেশিনে চড়িয়েই স্ত্রীকে বাড়ি নিয়ে গেলেন তিনি।

ওই ব্যক্তির নাম চেতন। বাড়ি পুত্তুরের সন্তইয়ার গ্রামে। পেশায় তিনি জেসিবি অপারেটর। বিয়ের মত গুরুত্বপূর্ণ দিনেও এতদিনের সঙ্গী মেশিনটিকে ছাড়তে পারেননি তিনি। ফুল টুল দিয়ে সাজিয়ে সেটিকে বিয়েবাড়ি নিয়ে আসেন তিনি। স্ত্রীকে চড়িয়ে নেন যেখান দিয়ে মাটি খোঁড়া হয় সেই মেশিনের বাকেটে। নিজেও কেবিনে বসেননি, বৌয়ের পাশে বসেই বাড়ির দিকে রওনা দেন তিনি।

১৮ তারিখ হয়েছে চেতনের বিয়ে। তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সব্বাই অবাক নতুন বৌয়ের ঠাণ্ডা মাথা আর সহ্য শক্তি দেখে। সত্যিই তো, অন্য কোনও মেয়ে কি বিয়ের পর এইভাবে আর্থ মুভারে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার প্রস্তাব হাসিমুখে মেনে নিত?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা