,

মেসিদের হারে কাঁদলেন ম্যারাডোনা (ভিডিও)

news-image

আর্জেন্টিনার পরাজয় দেখে এভাবেই কেঁদে ফেলেন ম্যারাডোনা। ছবি-সংগৃহীত
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দুটি ম্যাচেই দর্শকসারিতে ছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছাড়াও নিজ দেশের শুভাকাঙ্ক্ষী হিসেবেই খেলা দেখেছেন ম্যারাডোনা। যার ফলে কখনো ভেসেছেন উত্তেজনায়, কখনো থমকে গেছেন হতাশায়।

তেমনি এক ঘটনার জন্ম দিয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে। ভিভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ শুরুর আগে থেকেই উৎফুল্ল ছিলেন ম্যারাডোনা। ম্যাচে আর্জেন্টিনার একেকটি আক্রমণে উত্তেজনায় বুদ হচ্ছিলেন, একেকটি ব্যর্থতায় নিমজ্জিত হচ্ছিলেন হতাশায়। কখনো চিল্লিয়ে কিছু বলতে চাইছেন মাঠের খেলোয়াড়দের, কখনো কথা বলছিলেন নিজ মনেই।

কিন্তু ম্যাচ শেষে ৩-০ গোলের পরাজয়ের পর আর নিজেকে ধরে রাখতে পারেননি ম্যারাডোনা। নিজ দেশের এমন হতাশাজনক পারফরম্যানসে দু-ফোঁটা অশ্রু বিসর্জন দেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারায় কঠিন হয়ে গিয়েছে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ।

নিজ দেশকে প্রথম রাউন্ড থেকে বাদ পড়তে দেখার শঙ্কা থেকেই কান্না থামাতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি। তার পায়ের জাদুতেই শেষবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ম্যারাডোনার আশা ছিল এবার মেসির মাধ্যমে ৩২ বছরের শিরোপা খরা ঘোচাবে আর্জেন্টিনা। কিন্তু এখনো পর্যন্ত ম্যারাডোনা তথা সারা বিশ্বের কোটি ভক্তের আশা পূরণে পুরোপুরি ব্যর্থ লিওনেল মেসি।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা