,

আর্জেন্টিনার হারের পর যুবকের আত্মহত্যা!

news-image

 

রাজধানীর কাফরুলে গলায় দড়ি দিয়ে জাহিদুল ইসলাম জালাল (৩৫) নামে যুবক আত্মহত্যা করেছে। আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া খেলা দেখার পর তিনি আত্মহত্যা করেন। জালাল আর্জেন্টিনা সমর্থক ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তার স্ত্রী ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। তবে তার প্রথম স্ত্রী রাশিদা দাবি করেছেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক কোনো ঝামেলার কারণে হয়ত তিনি আত্মহত্যা করেছেন।

রাশিদা বলেন, রাত ১২টার দিকে তিনি অফিস শেষে বাড়িতে ফেরেন। পরে দেখি তিনি (জালাল) খেলা দেখতে বসলেন। তখন আর্জেন্টিনার খেলা চলছিল। এসময় আমি ঘুমাতে ঘরে চলে যাই। পরে রাত দুইটার দিকে উঠে দেখি ঘরের ফ্যানের সঙ্গে তার দেহ ঝুঁলছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিয়ে তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

এই প্রসঙ্গে কাফরুল থানার এসআই মোজাম্মেল বলেন, রাত দুইটার দিকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা খেলাসংক্রান্ত না যতটুকু জানি পারিবারিক বিভেদের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবার নিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা