,

সেই সর্বাধুনিক যুদ্ধবিমান এখন তুরস্কের হাতে (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। বহুল প্রতিক্ষার পর অবশেষে দুটি এফ-৩৫ জঙ্গিবিমান হাতে পেয়েছে তুরস্ক। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিমান হস্তান্তর করে যুক্তরাষ্ট্র।

এ যুদ্ধবিমান দুটি উদ্বোধন উপলক্ষে টেক্সাসে আয়োজিত অনুষ্ঠানের যুক্তরাষ্ট্র ও তুরস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন লকহিড কোম্পানি টেক্সাসে এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালে এ দুটি জঙ্গিবিমান তুরস্কের পূর্বের মালাতিয়া প্রদেশে মোতায়েন করা হবে।

চুক্তি অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে আরও ২৮টি জঙ্গিবিমান হস্তান্তর করার কথা রয়েছে। এর আগে অবশ্য বলা হয়েছিল কয়েক দিনের মধ্যেই ২৮টি জঙ্গিবিমান হস্তান্তর করা হবে।

তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র চুক্তি মেনে সব জঙ্গিবিমান হস্তান্তর করবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ এরই মধ্যে মার্কিন কংগ্রেস চুক্তি বাতিলের জন্য ব্যাপক চেষ্টা শুরু করেছে। কংগ্রেস বলছে, মার্কিন জঙ্গিবিমান পেতে হলে তুরস্ককে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বাতিল করতে হবে।

তুরস্ক ১৯৯৯ সালে এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানকিলি বলেছেন, জঙ্গিবিমান ক্রয়সংক্রান্ত চুক্তিতে দেয়া সব প্রতিশ্রুতি আঙ্কারা পূরণ করেছে। এরই মধ্যে ৮০ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে।

চুক্তি সইয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেয়ার বিরোধিতা করে আসছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা