,

দলের পদ থেকে পদত্যাগ করলেন পারভেজ মোশাররফ

news-image

পাকিস্তানের সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তার দল ‘অল পাকিস্তান মুসলিম লীগে’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। পেশোয়ার হাইকোর্ট থেকে অযোগ্য ঘোষণার পর তিনি গত ১৮ জুন দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেন। নিজের পদত্যাগ পত্র তিনি পাক নির্বাচন কমিশনকেও পাঠিয়েছেন। খবর: ডন উর্দু

শুক্রবার পাক গণমাধ্যমের খবরে বলা হয়, পারভেজ মোশাররফের পদত্যাগের পর দলের চেয়ারম্যান পদে ড. আমজাদকে নির্বাচন করা হয়েছে। সেক্রেটারি জেনারেল পদে মেহরিন আদমকেও নির্বাচন করা হয়।

এক বিবৃতিতে দলের নব নিযুক্ত চেয়ারম্যান ড. আমজাদ জানিয়েছেন, পারভেজ মোশাররফের পদত্যাদের পর গত ২০ জুন সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি দলের নতুন প্রতিনিধিত্ব নির্বাচন করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের নির্বাচনে পারভেজ মোশাররফ তার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু পেশোয়ার হাইকোর্ট তাকে নির্বাচনে অংশ নেওয়া অযোগ্য ঘোষণা করে। গত ৭ জুন কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট পারভেজ মোশাররফকে অযোগ্য ঘোষণার বিরুদ্ধে আবেদনের শুনানিতে তাকে কোর্টে উপস্থিত হওয়ার শর্তে মননোয়নপত্র সংগ্রহের নির্দেশ দেয়। এসময় তাকে গ্রেফতার করা হবে না বলেও নিশ্চয়তা দেওয়া হয়। তবে ১৪ জুন সুপ্রিম কোর্ট পুনরায় এ রায় ফিরিয়ে নেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের