,

যুদ্ধবিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিয়ে আন্তঃকোরীয় আলোচনা

news-image

কোরীয়যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলন নিয়ে আলোচনা করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়ার পর্যটক এলাকা মাউন্ট কুমগাং-এর একটি হোটেলে দুই কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে এ আলোচনা হয়।

মানবিক দিক বিবেচনা করে বিচ্ছিন্ন পরিবারগুলোকে একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ তৈরির আহ্বান জানান দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে ভিডিও কনফারেন্স চালু এবং চিঠি আদান-প্রদানের ব্যবস্থা করারও প্রস্তাব দেন তারা।

উল্লেখ্য, ১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে দুইদেশ ভাগ হয়ে যাওয়ায় কয়েক হাজার পরিবারও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৮৮ সাল থেকে দেশ দুটির মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে মাঝেমাঝে একত্রিত হওয়ার সুযোগ দেওয়া হয়। তবে বিচ্ছিন্ন পরিবারগুলোর এই পুনর্মিলন দু’দেশের উত্তেজনাকর পরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। সর্বশেষ ২০১৫ সালে এধরনের পারিবারিক পুনর্মিলন হয়েছিল।

তবে, গত ২৭ এপ্রিল উত্তর কোরীয় নেতা কিম জং উন ও দক্ষিণ কোরীয় নেতা মুন জায়ে ইনের মধ্যে বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটে। ওই বৈঠকেই বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।

উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা পাক ইয়ং ইল বলেন, ‘আমাদের উচিত একে অপরের প্রতি বিশ্বাস রেখে এবং একজন আরেকজনকে বোঝার চেষ্টা করার মধ্যদিয়ে ইতিবাচক অর্জনের চেষ্টা চালানো।’ রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের