,

আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

news-image

ডেস্ক নিউজ: সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের দেশত্যাগ কিংবা ভিসার বৈধতা নেওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

আগামী ১ অগাস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন মাস কোনো রকম জেল জরিমানা ছাড়া অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা আমিরাত ছাড়তে পারবেন কিংবা অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে আমিরাতের ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ’ কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, আমাদের জন্য এটা একটা ভালো সংবাদ। যাদের দীর্ঘদিন ধরে এদেশে অবস্থানের বৈধতা নেই তারা সুযোগটা নিয়ে ‘নো-এন্ট্রি স্ট্যাম্প’ বা ‘ব্যান’ ছাড়া দেশে চলে যেতে পারবেন। আবার কেউ চাইলে তাদের অবস্থান বৈধ করে নিতে পারবেন। তবে এদেশে অবৈধ বাংলাদেশীদের সংখ্যা খুব বেশি না।
তিনি আরো বলেন, যারা অবৈধভাবে এখানে আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে আমিরাত ত্যাগ করলে তা এদেশে আমাদের জন্য ইতিবাচক অবস্থান সৃষ্টি করবে। পরে নতুন করে তারা আবার এদেশে আসার সুযোগ পাবেন।
২০১২ সালের মধ্য অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য প্রায় সব ধরণের ভিসা বন্ধ রয়েছে। এ কারণে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারটি মুখ থুবড়ে পড়েছে। তবে দ্রুত ভিসা চালু করার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। সূত্র: বণিক বার্তা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা