,

তিনটি প্রশ্নের উত্তর, ৬৫ পাউন্ড দিলেই বৃটেন থাকতে পারবে ইইউ অভিবাসীরা!

news-image

তিনটি সহজ প্রশ্নের উত্তর ও ৬৫ পাউন্ড দিলেই বৃটেনে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর প্রায় ৪০লাখ নাগরিক । স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অনলাইনে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন আবেদনকারীরা। বৃহস্পতিবার হাউস অব লর্ডসের ইমিগ্রেশন বিষয়ক কমিটির কাছে এই তথ্য জানান হোম সেক্রেটারি সাজিদ জাবিদ।

জাবিদ বলেন, যুক্তরাজ্যে বসবাসের জন্য ইইউভুক্ত নাগরিকদের আইডি চেক, ক্রিমিনাল রেকর্ড এবং যুক্তরাজ্যে বসবাস করছে কিনা এ বিষয়গুলো যাচাই করবে হোম অফিস। আবেদনকারীদের কাছ থেকে এই তিনটি প্রশ্নের জবাব খুব কম সময়ে সরকারি ডাটাবেসে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং খুবই কম সময়ের মধ্যে তাদের ভিসা আবেদনের ফলাফল জানানো হবে। অধিকাংশ আবেদনের ফলাফল মাত্র দুই সপ্তাহ ও এর কম সময়ের মধ্যে জানানো হবে।

তিনি বলেন, নতুন এই আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ হবে। কারও আবেদন প্রত্যাখ্যাত হলে তিনি জানতে পারবেন ঠিক কী কারণে তার আবেদন গ্রহণযোগ্য হয়নি। নতুন এই স্কিম বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ১৭০ মিলিয়ন পাউন্ড। সরকার আশা করছে, এই পদ্ধতিতে আবেদন জমা পড়বে ৩.৫ মিলিয়ন।

আগামী ২০২০ সালের মধ্যে যেসব ইইউ নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে বসবাসের ৫ বছর পূর্ণ হবে তারা দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাবেন। নতুন এই স্কিম সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ডের নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে। ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের