,

ভুয়া সংবাদ রোধ, ৮ হাজার ভারতীয় সাংবাদিককে প্রশিক্ষণ দেবে গুগল

news-image

ডেস্ক নিউজ: ভুয়া সংবাদ থেকে সাংবাদিকদের দূরে রাখতে উদ্যোগ নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এ লক্ষ্যে আট হাজার ভারতীয় সাংবাদিককে প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

গুগল ইন্ডিয়া জানায়, আট হাজার সাংবাদিককে ইংরেজিসহ আরো ছয়টি ভাষায় প্রশিক্ষণ দেয়া হবে। অন্য ভাষাগুলো হলো— হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, মারাঠি ও কান্নাদা। ভারতজুড়ে আগামী এক বছর এ প্রকল্প বাস্তবায়ন করবে গুগল।

প্রাথমিক অবস্থায় গুগল নিউজ ইনিশিয়েটিভ ইন্ডিয়া ট্রেনিং নেটওয়ার্ক ভারতের বিভিন্ন শহর থেকে ২০০ সাংবাদিককে নির্বাচিত করবে। তাদের প্রথমে পাঁচদিনের প্রশিক্ষণ দেয়া হবে। পরে তাদের মাধ্যমে অন্য সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হবে। এসব সাংবাদিককে দুদিন, একদিন কিংবা অর্ধদিবস প্রশিক্ষণ দেয়া হবে।

এ বিষয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গুগল নিউজ ল্যাব প্রধান বলেন, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রের সংবাদকে অগ্রাধিকার দেয় গুগল। তারা প্রথমে ২০০ সাংবাদিককে প্রশিক্ষণ দেবে। পরে তাদের মাধ্যমে ছয়টি ভাষায় এক বছরে আট হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে গুগল বিশ্বে সবচেয়ে বড় প্রশিক্ষণ প্লাটফর্ম হবে।

বিশ্বের বড় প্রযুক্তি জায়ান্টগুলো ভুয়া সংবাদ ছড়ানো রোধে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এর পরও এ ধরনের সংবাদের বিস্তার ঠেকানো যাচ্ছে না। বিভিন্ন পক্ষ থেকে ভুয়া সংবাদ বিস্তার ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি বারবার আহ্বান জানানো হচ্ছে। এ ধরনের সংবাদের বিস্তার রোধে অনেকে এ প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আনার দাবিও তুলেছেন। সূত্র: বণিক বার্তা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা