,

এমপিও ভুক্তির দাবিতে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি

news-image

এমপিওভুক্তির দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। শুক্রবার সকাল ১০ টার দিকে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুন্নবী ডলার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁদের কাছে স্মারকলিপি পৌছে দেন।

এদিকে একই দাবিতে প্রেসক্লাবের বিপরিত পাশে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
আজকে ১৩ দিনের মত অবস্থান কর্মসূচি গড়ালেও সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে কোন ধরনের আশ্বাস পায়নি আন্দোলনরত শিক্ষকরা।

গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির শুরুতে এসব শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে আমরণ অনশনসহ লাগাতার কর্মসূচি শুরু করেছিলেন। তখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু সর্বশেষ ঘোষিত বাজেটে এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় আবার আন্দোলনে নেমেছেন তারা।

সারাদেশে বর্তমানে সাড়ে সাত হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের