,

ইমামের মাথায় মলমূত্র ঢেলে দেয়ার মূলহোতা গ্রেপ্তার

news-image

বরিশাল প্রতিনিধি: বরিশালে মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে ইমাম আবু হানিফার (৫০) মাথায় মল-মূত্র ঢেলে লাঞ্ছিতের ঘটনার মূলহোতা ও মামলার প্রধান আসামি জাহাঙ্গীর খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেল বুধবার রাতে পাবনা জেলার বেড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর খন্দকার বাকেরগঞ্জ উপজেলার লোছনাবাদ এলাকার মৃত ইসতেহার খন্দকারের ছেলে।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ইমামের মাথায় মল-মূত্র ঢালার ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি জাহাঙ্গীর খন্দকার গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যান। তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বুধবার রাতে পাবনা জেলার বেড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে নিয়ে পুলিশের একটি দল বরিশালের উদ্দেশে রওনা দিয়েছে।

মামলার বাদী কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার ও নেছারবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম আবু হানিফা বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়েছি বুধবার রাতে পাবনা জেলার বেড়া এলাকা থেকে জাহাঙ্গীর খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন এইচ এম মজিবর ও জাহাঙ্গীর খন্দকার। নির্বাচনে ইমাম আবু হানিফা সভাপতি প্রার্থী এইচ এম মজিবর রহমানের পক্ষ নেন। নির্বাচনে বিজয়ী হন এইচ এম মজিবর রহমান।

পাশাপাশি সভাপতি প্রার্থী জাহাঙ্গীর খন্দকার হেরে যান। এ নিয়ে আবু হানিফার সঙ্গে জাহাঙ্গীর খন্দকারের দ্বন্দ্ব শুরু হয়। এতে জাহাঙ্গীর খন্দকার ও তার সহযোগীরা বিভিন্ন সময় ইমাম আবু হানিফাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

গত ১১ মে ফজরের নামাজের পর ইমাম আবু হানিফা মসজিদ থেকে বের হলে তার পথরোধ করে পরাজিত প্রার্থী ও তার লোকজন। এ নিয়ে ইমামের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরাজিত প্রার্থী জাহাঙ্গীর খন্দকারের এক সহযোগী ইমাম আবু হানিফার হাত ধরে ফেলে। এসময় ইমন নামে তার আরেক সহযোগী হাঁড়িভর্তি মল-মূত্র এনে ইমাম আবু হানিফার মাথায় ঢেলে দেয়। সেই সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দৃশ্যটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় তারা। সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। প্রতিবাদের ঝড় বইতে শুরু করে সর্বত্র।

এ ঘটনায় গত ১৩ মে ইমাম আবু হানিফা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন-জাহাঙ্গীর খন্দকার, জাকির হোসেন জাকারিয়া, মো. মাসুম সরদার, মো. এনামুল হাওলাদার, মো. রেজাউল খান, মো. মিনজু, জাহাঙ্গীর খন্দকার, সোহেল খন্দকার ও মিরাজ হোসেন।

মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামি ফরহাদ হোসেন, মো. মিনজু, বেল্লাল হোসেন ও সোহেল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে বুধবার রাতে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

তবে মামলার অন্যতম আসামি জাকির হোসেন জাকারিয়া, মো. মাসুম সরদার, মো. এনামুল হাওলাদার ও মো. রেজাউল খান এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর