,

ব্রাজিলের অধিনায়ক পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক: নিজেদের প্রথম ম্যাচেই সুইস দেয়ালে ঠেকে গিয়েছিল এবারের রাশিয়া বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল। সেই ম্যাচে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়েই থাকতে হয় তাদের। শুক্রবার কোস্টারিকার বিপক্ষে সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে নামার পূর্বে তাই ব্রাজিল দলের অধিনায়ক পরিবর্তন করা সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোস্টারিকার ম্যাচে অধিনায়কের বাহুবন্ধনী থাকবে থিয়াগো সিলভার জন্য। গত বছরের জুনে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারের ম্যাচে শেষবারের মতো দেশকে নেতৃত্ব দিয়েছিলেন এই পিএসজি ডিফেন্ডার।

২০১৬ সালে ব্রাজিলের কোচ হওয়ার পর থেকে এককভাবে কাউকে নেতৃত্বে রাখেননি কোচ তিতে। ম্যাচের গুরুত্ব ও প্রয়োজন বুঝে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন একেকজনের হাতে।

অধিনায়কত্ব যেন বাড়তি চাপ না হয়ে দাঁড়ায়, সেজন্যই এই ব্যবস্থা তিতের। তাই সুইসদের বিপক্ষে অধিনায়কত্ব করার পরের ম্যাচেই সরে যেতে হচ্ছে মার্সেলোকে।

এভাবে প্রায় প্রতি ম্যাচেই অধিনায়কত্ব পরিবর্তন করার কৌশল খাঁটিয়ে অবশ্য সমালোচনায়ও পড়ছেন তিতে। বারবার নেতৃত্ব পরিবর্তন করায় খেলায় অস্থিরতা বাড়ে বলে দাবি রিয়াল মাদ্রিদ ও ফ্লেমেঙ্গোর সাবেক তারকা দেজান পেটকোভিচের।
তিনি বলেন, এভাবে আপনি বারবার অধিনায়ক পরিবর্তন করতে পারেন না। খেলোয়াড়দের জানতে হবে কে তাদের অধিনায়ক, আর কে সহ-অধিনায়ক।

তবে যতোই সমালোচনা হোক, ২০১৬ সালে তিতের হাতে সেলেকাওদের দায়িত্ব পড়ার পর ২২ টি ম্যাচে মাত্র একটি হার ব্রাজিলের। তিতের এই বারবার অধিনায়ক পরিবর্তন করাটা কতটুকু কার্যকর সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আজকের ম্যাচটি পর্যন্ত।

নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর শুক্রবার কোস্টারিকা ম্যাচে জিততে মরিয়া ব্রাজিল। সেলেকাওরা আজ সেইন্ট পিটার্সবার্গে মাঠে নামবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের