,

রোহিঙ্গা নিধন : মিয়ানমারের ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এক আবেদনের প্রেক্ষিতে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীদের ওপর পরিচালিত নানা নির্যাতন-নিপীড়ন বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

আইসিসি বিচারকরা বৃহস্পতিবার এক আদেশে বলেছেন, এ বিষয়ে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে মিয়ানমারের বক্তব্য তারা জানতে চান। এ বিষয়ে মিয়ানমারের জবাব জানতে চেয়ে সময়ও বেঁধে দিয়েছে আদালত।

আদালতের কৌঁসুলি ফাতোও বেনসুদা গত এপ্রিলে একটি আবেদনটি করেন। তার প্রেক্ষিতেই মিয়ানমারের কাছে বক্তব্য জানতে চাওয়া হয়েছে এবার।

আদালতের আদেশে বলা হয়, মিয়ানমারের ভূখণ্ড থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করার মত অপরাধের যে অভিযোগ এসেছে এবং বিষয়টি বিচারের জন্য যে আবেদন একজন প্রসিকিউটর করেছেন, সে বিষয়ে মিয়ানমারের যথাযথ কর্তৃপক্ষের বক্তব্য জানা প্রয়োজন বলে চেম্বার (আইসিসি) মনে করছে।

মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হওয়ায় সেখানে সংঘটিত অপরাধের বিচার করার সরাসরি কোনো এখতিয়ার এ আদালতের নেই। কিন্তু রোহিঙ্গারা যেহেতু মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ কারণে বিষয়টি আন্তঃসীমান্ত অপরাধের পর্যায়ে পড়ে। এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হওয়ায় আইসিসি বিষয়টি বিচারের এখতিয়ার রাখে বলে ফাতোও বেনসুদার আশা করছেন।

তিনি এ বিষয়ে আইসিসির আদেশ চেয়ে আবেদন করার পর হেগের আদালত বাংলাদেশ সরকারের মতামত জানতে চেয়ে গত মে মাসে চিঠি দেয় । চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকার ওই চিঠির জবাব দিলেও সেখানে মিয়ানমারের বিচারের পক্ষে মত দেওয়া হয়েছে কি না- সে বিষয়টি গণমাধ্যমকে জানায়নি সরকার।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নির্বিচারে হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের শিকার হয়েছে। তবে মিয়ানমার বরাবরই অস্বীকার করে আসছে। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর ওই দমন-পীড়নের মুখে প্রায় ১১ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের