,

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টিনার কোচ

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ প্রায় অনিশ্চিত আর্জেন্টিনার। জটিল সমীকরণের সামনে তাদের ভবিষ্যৎ। আইসল্যান্ডের সঙ্গে ড্রর পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো করার প্রত্যয় ছিল দলটির। কিন্তু ৩-০ গোলে হারের লজ্জা পেতে হলো লিওনেল মেসিদের। আর এই হারের পুরো দায় নিলেন কোচ হোর্হে সাম্পাওলি।

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘আমি একমাত্র দায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজ, এই হারের দায় আমার। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম। এই হারের কারণে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ম্যাচটা বুঝতে পারিনি, যেটা আমার উচিত ছিল।’

ছন্দে ফিরতে বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। দুই ম্যাচে লিওনেল মেসি ১২ শট নিয়েও পাননি গোলের দেখা। এমন পারফরম্যান্সের ব্যাখা দিলেন সাম্পাওলি, ‘আমরা সমন্বয় খুঁজে পাইনি, যেটা আমাদের ভালো সুযোগ করে দিতো। এই ম্যাচের পরিকল্পনা ছিল আমাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ওপর চাপ তৈরি করা। কিন্তু প্রথম গোলের পর আমরা মানসিকভাবে ভুগেছি। কিন্তু আমরা চিত্রটি পাল্টাতে পারিনি। আমাদের পরিকল্পনা ফলপ্রসূ হয়নি।’

দ্বিতীয় রাউন্ডে উঠতে এখন গ্রুপের অন্য খেলার দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে। সাম্পাওলিও সেই অপেক্ষায়, ‘আমাদের আর এক ম্যাচ বাকি আছে। অন্যরা যে সুযোগ আমাদের করে দেবে সেটা এখন নিতে হবে, যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারি।’

সবশেষে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন চিলিকে কোপা আমেরিকা জেতানো কোচ, ‘আমি সব ভক্তদের কাছে ক্ষমা চাই, যারা রাশিয়ায় আসতে এত কষ্ট করেছেন। আমিও তাদের স্বপ্নের ভাগিদার ছিলাম। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের