,

প্রযোজক হচ্ছেন শ্রুতি হাসান

news-image

বিনোদন ডেস্ক: তামিলের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান নতুন পরিচয় হাজির হতে যাচ্ছেন। প্রথমবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ‘দ্য মসকিটো ফিলোসফি’ নামের তামিল একটি সিনেমার প্রযোজক হতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। এটি পরিচালনা করবেন জয়প্রকাশ রাধাকৃষ্ণাণ।

সিনেমাটি প্রসঙ্গে শ্রুতি হাসান বলেন, জয়প্রকাশের সর্বশেষ কাজ দেখে আমার মনে হয়েছে একসঙ্গে কাজ করার জন্য আমি সঠিক ব্যক্তিটিকে খুঁজে পেয়েছি। তার মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে। এছাড়া তিনি খুব সাধারণ গল্পকে শৈল্পিকভাবে তুলে ধরতে পারেন। এমন একজনের সঙ্গে কাজ করাটা সত্যিই চমৎকার ব্যাপার, যার মধ্যে নতুন কিছু করার সাহস ও চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহ আছে।

জয়প্রকাশ বলেন, আমি সারিকা জির(শ্রুতি হাসানের মা) সঙ্গে কথা বলে জানতে পরলাম শ্রুতির প্রোডাকশন হাউজ সিনেমাটি প্রযোজনা করছে। এরপর আমরা একসঙ্গে ‘দ্য মসকিটো ফিলোসফি’কে এগিয়ে নিয়ে যেতে ও সারাবিশ্বের দর্শকদের কাছে সিনেমাটি উপহার দিতে কাজ শুরু করি।

মজার ব্যাপার হচ্ছে পরিচালনার পাশাপাশি জয়প্রকাশকে সিনেমাটিতে অভিনয়ও করতে দেখা যাবে।

সিনেমাটি মৌলিক গল্পে নির্মিত হবে। এর মূলগল্প তৈরি হলেও চিত্রনাট্য ও সংলাপ এখনো তৈরি হয়নি।

শ্রুতি হাসান বর্তমানে নাম ঠিক না হওয়া একটি হিন্দি সিনেমায় অভিনয় করছেন। মহেশ মাঞ্জরেকার পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যুৎ জামওয়াল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর