,

শুরু হয়ে গেছে আর্জেটিনা বনাম ক্রোয়েশিয়ার লড়াই, খেলাটি সরাসরি দেখুন…

news-image

শুরু হয়ে গেছে আর্জেটিনা ও ক্রোয়েশিয়ার লড়াই, খেলাটি সরাসরি দেখুন…

খেলাটি দেখুতে সমস্যা হলে নিচে দেখুন…

অন্যরা যা পড়ছেন… বিয়ের গেট আর্জেন্টিনার পতাকায়, নববধূ যাবেন না শ্বশুর বাড়িতে

নিউজ ডেস্ক।। বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার রেশ দেখা যায় সমর্থকদের মাঝেও। দুই দেশের অসংখ্য দর্শক রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ শুরু হলেই দুই দলের সমর্থকদের বিভিন্ন কাণ্ড লক্ষ্য করা যায়।

এবার নরসিংদীর শহরের বৌয়াকুড় এলাকার সানজিত হাসান পাপন নামে এক আর্জেন্টিনা সমর্থকের কাণ্ড দেখে সবাই অবাক। তিনি আগামীকাল শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের জন্য তিনি নিজ বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকার রঙে বিশাল বিয়ের গেট তৈরি করেছেন। যা দেখতে আশেপাশের এলাকার অনেক লোকজন ভিড় করছেন।

আর্জেন্টিনা দলকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসেন পাপন। তাই প্রিয় দলের পতাকা দিয়ে গেট তৈরি করলেন তিনি। কিন্তু এই বিয়েতে মজার বিষয় হলো- বর আর্জেন্টিনার ভক্ত হলেও কনে কিন্তু ব্রাজিলের বড় সমর্থক।

আরও : ডি মারিয়া নয়, পাভনকে নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
কনে তায়েবা আক্তার রায়পুরা উপজেলার হাইমারা গ্রামের এবং নরসিংদী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তিনি ব্রাজিলের কঠোর সমর্থক। বিয়ের আগেই বর পাপনকে জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার পতাকার রঙের গেট দিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করবেন না তিনি।

বৃহস্পতিবার সকালে বর পাপন তার তার ফেসবুক পোস্টের মাধ্যমে হবু স্ত্রী তায়েবার এমন বক্তব্য সকল আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের জানিয়ে দেন।

পাপন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘নিজের বিয়ের গেটটা করলাম আর্জেন্টিনাকে ভালোবেসে। তবে আমার হবু বৌ ব্রাজিলের সাপোর্টার। সে নাকি এই গেট দিয়ে শ্বশুরবাড়িতে ঢুকবে না।’

প্রিয় দলের পতাকা দিয়ে গেট বানানো প্রসঙ্গে জানতে চাইলে পাপন বলেন, আর্জেন্টিনা দলকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি। তাই প্রিয় দলের পতাকা দিয়ে বিয়ের গেট তৈরি করলাম। তবে মজার ব্যাপার হলো- আমি যখন আবার হবু বউকে বললাম আর্জেন্টিনার পতাকার রঙে গেট তৈরি করেছি। সে আমাকে জানিয়ে দিয়েছে এই গেট দিয়ে বাসায় ঢুকবে না। কারণ সে ব্রাজিল কঠোর সমর্থক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের