,

সৌদি জোট থেকে বেরিয়ে আসবে মালয়েশিয়া

news-image

মধ্যপ্রাচ্যসহ ইসলামি দেশগুলো নিয়ে সৌদি সামরিক জোট থেকে বেরিয়ে সব রকমের সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ সাবু। বুধবার ‘দি মালয়েশিয়ান ইনসাইট’কে তিনি বলেন, কেন আমরা ইয়েমেনের মতো একটি মুসলিম দেশের ওপর হামলায় জড়িত থাকব? এ ধরণের সহিংসতায় কে জড়িত থাকতে চায় ?”

মাত সাবু নামে বেশি পরিচিত মালয়েশিয়ার নতুন এ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইয়েমেন সংঘাতে জড়িত হওয়ার কারণে মালয়েশিয়া পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যে কালিমালিপ্ত হয়েছে এবং ওই অঞ্চলে কুয়ালালামপুরের নিরপেক্ষ নীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়া এ পর্যন্ত কখনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিশ্বের কোনো পরাশক্তির পক্ষ নেয় নি।

এর আগে মালয়েশিয়ার মানবাধিকার সংস্থাগুলো ইয়েমেন যুদ্ধে কুয়ালালামপুরের সংশ্লিষ্টতার অবসানের আহ্বান জানায়। তারা সৌদি আরবে মালয়েশিয়ার সেনা উপস্থিতির ব্যাখ্যা চেয়েছে প্রতিরক্ষামন্ত্রী সাবুর কাছে।

তবে আগের সরকারের প্রতিরক্ষামন্ত্রী সবসময় ইয়েমেন যুদ্ধে তার দেশের সেনাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি সবসময় বলতেন, পরিস্থিতি মূল্যায়নের জন্য সেনা কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।

এ ছাড়া সৌদি আরব আগেই ঘোষণা করেছিল যে, সন্ত্রাবাদ-বিরোধী লড়াইয়ে ৩৪ জাতির সামরিক জোটে কাজ করছে মালয়েশিয়া। এ ছাড়া গত এপ্রিল মাসে সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত ‘গাল্ফ শিল্ড’ নামে সামরিক মহড়ায় যোগ দেয় মালয়েশিয়া।সূত্র : দি মালয়েশিয়ান ইনসাইট

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর