,

নেইমার খেলবেন কোস্টারিকার বিপক্ষে

news-image

নিউজ ডেস্ক।। ব্রাজিল ভক্তদের জন্য সুসংবাদ। অনুশীলনে ফিরেছেন প্রাণভোমরা নেইমার। সবকিছু ঠিক থাকলে আগামী ম্যাচে খেলবেন তিনি।
শুক্রবার কোস্টারিকার বিপক্ষে লড়বে ব্রাজিল। সেই ম্যাচ সামনে রেখে বুধবার দলের সঙ্গে অনুশীলন করেছেন নেইমার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

টুইটারে গোলমেশিনের অনুশীলনের ভিডিও পোস্ট করে সিবিএফ জানিয়েছে, সোচিতে অনুশীলন করেছে সে। আপাতত সবকিছুই ঠিকঠাক মনে হয়েছে। খুব সম্ভব, পরের ম্যাচে খেলবে ও।  এবারের বিশ্বকাপ অভিযাত্রাটা আশাব্যঞ্জক হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তিতের দলকে।

সেই ম্যাচে ১০ বার ফাউলের শিকার হন নেইমার। ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। সোমবার অনুশীলন করেননি। এতে পরের ম্যাচে তার খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ওই দিন পায়ের পরীক্ষাও করান ব্রাজিল যুবরাজ। তাতে জানা যায়, গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। ফলে কোস্টারিকার বিপক্ষে তার খেলা নিয়ে শংকার কালো মেঘ আরো ঘণীভূত হয়।

তবে এদিন যেভাবে অনুশীলন করেছেন, তাতে সেই শংকা কেটে গেছে। ম্যাচ গড়ানোর আগে কোনো বড় ধরনের অঘটনের শিকার না হলে কোস্টারিকার বিপক্ষে খেলবেন নেইমার। দুদলের মহারণ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা