,

অবশেষে মাইক্রোবাস পেলেন নারী ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক: অবশেষে অনুশীলনে যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস পেলেন বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটাররা। বুধবার ভাড়া করা লোকাল বাসটি পরিবর্তন করে মাইক্রোবাসে করে তাদের অনুশীলনে যাওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামনে আয়ারল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি মাথায় রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছেন সালমারা। আর অনুশীলনে যোগ দেওয়ার জন্য টাইগ্রেসদের লোকাল বাস ভাড়া করে দিয়েছে বিসিবি। আর এতেই যত বিপত্তি। যেখানে পুরুষ ক্রিকেট দলের শীতাতপ নিয়ন্ত্রিত বাস, সেখানে ভাড়া করা লোকাল বাস। বসার আসনও নোংরা।

বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে বিসিবি। এরপর আজ সকালে বাস পরিবর্তন করে মাইক্রোবাসের ব্যবস্থা করে বিসিবি।

প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগে এশিয়া কাপ জিতেছে টাইগ্রেসরা। এশিয়া কাপের সেই বিজয় উল্লাসে সালমাদের সঙ্গে মেতে উঠেছিল সাকিব-তামিমসহ গোটা বাংলাদেশ। সাকিব-তামিমরা যেটা পারেনি, সেটা পেরেছেন জাহানারা-সালমারা। অথচ তারাই আবার পদে পদে হচ্ছেন অবহেলার শিকার। যেখানে পুরুষ ক্রিকেট দলের শীতাতপ নিয়ন্ত্রিত বাস, সেখানে ভাড়া করা লোকাল বাস দেওয়া হয় টাইগ্রেসদের জন্য।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর