,

কেন নিজের বায়োপিকে বিদ্যাকে চান রাখি?

news-image

বিনোদন ডেস্ক: বলিউডে এখন বায়োপিকের চাহিদা ব্যাপক। কয়েক বছর ধরেই বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে অনেক সিনেমা। সেগুলো আবার বক্স অফিস ও দর্শকমনে দারুণ সাড়া ফেলেছে। সর্বশেষ অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ নির্মিত হলো।

এই বায়োপিক প্রসঙ্গেই কথা বললেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী বলেন, যদি আমার বায়োপিক নির্মিত হয়, তাহলে আমার চরিত্রে বিদ্যা বালানকে অভিনয় করতে হবে। কারণ সেখানে অনেক ‘উলালা’ থাকবে। আমার ক্যারিয়ারটাই শুরু হয়েছিলো ‘উলালা’ দিয়ে।

আরেকটু স্পষ্ট করে রাখি বলেন, আমার জীবনে অনেক বোল্ড আর বিতর্কিত অধ্যায় রয়েছে। এসব দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে বিদ্যা বালানকেই আমি প্রথম পছন্দ করব। তবে প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুরকেও ভালো লাগে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, কিছু দিন আগে সানি লিওনের বায়োপিক নির্মাণ শুরু হয়। আর এই প্রেক্ষিতেই রাখির বায়োপিকের বিষয়টি আলোচনায় এসেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর