,

ইরফান খানের আবেগঘন চিঠি হাসপাতাল থেকে

news-image

বিনোদন ডেস্ক ।। বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলিউড তারকা ইরফান খান। ইংল্যান্ডের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। সম্প্রতি একটি ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে আবেগঘন এক চিঠি লিখেছেন এই তারকা। সেখানে উঠে এসেছে তার অসুখ আর এই সময়ের অনেক উপলব্ধির কথা।

ইরফান খান লিখেছেন, ‘অনেকদিন হলো হাই-গ্রেড নিউরোএন্ডোক্রিন ক্যানসারের চিকিৎসা চলছে। এই শব্দটি আমার শব্দভান্ডারে নতুন। রোগটিও এতটাই বিরল যে এর কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই বলেই জানলাম। আমি একটা ট্রায়াল অ্যান্ড গেম-এর অংশ। অথচ ছিলাম অন্য খেলায়। গতির ট্রেনে সওয়ার ছিলাম। স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, আশা, লক্ষ্য- তাতেই মগ্ন ছিলাম। হঠাৎ কাঁধে কেউ টোকা মারল।’

‘হাতটি টিকিট পরীক্ষকের ছিল। জানালো, ‘তোমার স্টেশন এসে গিয়েছে। দয়া করে নেমে যাও।’আমি তো অবাক! না, না আমার গন্তব্য তো আসেনি তো! কিন্তু সেটাই স্টেশন ছিল। আর এমনটা কখনও কখনও হয়। দুঃখের সময় আমায় অনুভব করালো, আদতে আমরা সমুদ্রের টেউয়ের তালে ভেসে চলা একটা কর্কের মতো। অথচ আমরা জীবনকে কীভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।’

‘ছেলেকে সান্ত্বনা দিয়েছিলাম কিন্তু হাসপাতালে গিয়ে আমারও ভয় লেগেছিল। বিপদের সময় নিজের থেকে কেবল একটাই আশা রাখার চেষ্টা করেছিলাম। চেয়েছিলাম পায়ের মাটি শক্ত রাখতে। ভয় যেন আমায় ছুঁতে না পারে। তারপর যন্ত্রণাকে যখন প্রত্যক্ষ করলাম, কোনও সান্ত্বনা, প্রেরণাই যেন কাজ করছিল না। ঈশ্বরের থেকেও বড় হয়ে উঠেছিল ওই যন্ত্রণা। কিছু কাজ করছিল না।’

‘আমার হাসপাতালের উল্টোদিকেই ছিল ক্রিকেটের মক্কা লর্ডস। আমার স্বপ্নের মক্কা। এতো কষ্টের মধ্যেও একটা উপলব্ধি হতে শুরু করলো। জীবন ও মৃত্যুর মাঝে কেবল এই একটা রাস্তার পার্থক্য।’  ‘প্রথমবার বুঝতে পারলাম মুক্তির আনন্দ। যেন জীবনকে সঠিক অর্থে চিনতে পারলাম। হেরে গেলে চলবে না। কিছুতেই চলবে না। লড়তে হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের