,

হাউজিংপ্রকল্পগুলোকে জমি ক্রয়ের নির্দেশ ভূমি মন্ত্রীর

news-image

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, সরকারের পূর্বানুমতি নিয়ে আইনগতভাবে হাউজিং প্রকল্পগুলোকে জমি ক্রয় করার উদ্যোগ নিতে হবে।

আজ সকালে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন হাউজিং প্রকল্পের অভ্যন্তরিস্থ সরকারি জমি উদ্ধার সংক্রান্ত সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় বিভিন্ন হাউজিং প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, সরকারের নির্ধারিত সিলিং এর বাইরে জমি ক্রয় করা যাবে না। সরকারি জমি জবর দখল বা অপব্যবহার না করে সেগুলোকে জনস্বার্থে সরকারকে উদ্ধার কাজে সহায়তা করতে হবে। মন্ত্রী জেলা প্রশাসকদের কাছ থেকে সারাদেশের হালনাগাদ খাস জমির তথ্য নিয়ে হাউজিং প্রকল্পের অভ্যন্তরে থাকা সরকারি জমির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃ মন্ত্রণালয় সভা আহ্বানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল, অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ, নাভানা রিয়াল এস্টেট, ইউনাইটেড ল্যান্ড পূর্বাচল সিটি, বিশ্বাস বিল্ডার্স এর প্রতিনিধিগণ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামস্ আল মুজাদ্দেদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের