,

‘মিস ইন্ডিয়া-২০১৮’ তামিলনাড়ুর অনুকৃতি

news-image

বিনোদন ডেস্ক: এবছর কে হবেন সেরার সেরা সুন্দরী, তা নিয়ে জল্পনা চলছিলো বেশ কিছুদিন ধরেই। মঙ্গলবার (১৯ জুন) মিললো সেই প্রশ্নের উত্তর। বিচারকদের মতামত অনুযায়ী এ বছর ‘মিস ইন্ডিয়া-২০১৮’র মুকুট ওঠে তামিলনাড়ুর সুন্দরী অনুকৃতি ভাসের মাথায়। তাকে এই মুকুট পরিয়ে দিয়েছেন গত বছরের ‘মিস ইন্ডিয়া’ ও ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী ছিল্লার।

প্রথম রানার-আপের স্বীকৃতি পেয়েছেন হরিয়ানার মীনাক্ষি চৌধুরী ও দ্বিতীয় রানার আপ অন্ধ্র প্রদেশের শ্রেয়া রাও কামাভারাপু।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া সেরা ৩০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিলো ‘ফেমিনা মিস ইন্ডিয়া-২০১৮’। সেই সেরা ৩০ থেকে বেছে নেওয়া হয় সেরা ছয় জনকে। আর সেই সেরাদের সেরা হয়েছেন ১৯ বছর বয়সী অনুকৃতি।

গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ ছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর ও অভিনেতা আয়ুশ্মান খুরানা। পুরো অনুষ্ঠানটি মজার ছলে সঞ্চালনা করে দর্শকদের মন ভরিয়ে দিয়েছেন তারা।

এদিনের অনুষ্ঠানে বসেছিলো তারকার হাট। যেখানে বিচারকের দায়িত্ব পালন করেছেন- ক্রিকেটার ইরফান পাঠান, কেএল রাহুল এবং বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা, অভিনেতা ববি দেওল ও কুনাল কাপুর।

প্রতিযোগীদের পাশাপাশি এদিন নৃত্য পরিবেশনা করেছেন মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান ও জ্যাকলিন ফার্নান্দেজ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের