,

মীরা রাজপুতের প্রেগন্যান্সি স্টাইল

news-image

বিনোদন ডেস্ক : মীরা রাজপুতের গর্ভাবস্থার স্টাইল হবু মায়েদের অনুপ্রাণিত করবে। মুম্বাইতে সোমবার দুপুরে মীরা রাজপুতকে সুন্দর ডেনিম পোশাকে একটা কফিশপের বাইরে দেখা গেল। মীরার ছবি সোমবার ট্রেন্ড লিস্টে জায়গা করে নেয় এবং সারা ইন্টারনেটজুড়ে তাঁর ছবি ছড়িয়ে যায়। মীরার ছোট্ট মেয়ে মিশাকে তাঁর সঙ্গে দেখা যায়নি। তবে শেষবারের মতো মীরাকে এবার আর পাপারাজ্জির ক্যামেরায় পোজ দিতে দেখা যায়নি। তিনি পাপারাজ্জিকে এড়িয়ে সোজা নিজের কাজে চলে যান।

কয়েকদিন আগে মীরা রাজপুতকে বান্দ্রায় শপিং করার সময় দেখা যায়। সেই সময় তিনি দাঁড়িয়ে পাপারাজ্জিকে ছবি তুলতে দেন।

অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মীরা এবং বর্তমানে এই দম্পতি মিশার পর তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন। ২০১৫ সালে এই দম্পতি বিয়ে করেন এবং পরের বছর অর্থাৎ ২০১৬ সালের আগস্ট মাসে তাঁদের প্রথম সন্তান মিশার জন্ম হয়।

মীরা রাজপুতের ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলো প্রায়ই ট্রেন্ড করে। সম্প্রতি মীরার শেয়ার করা একটা ছবি শহীদ কাপুরকে হোমসিক করে তুলেছে- বর্তমানে তিনি উত্তরাখণ্ডে ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। মীরা ইনস্টাগ্রামে মিশার সঙ্গে একটা ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, হ্যাঁ আমরা তোমাকে মিস করছি শহীদ কাপুর কিন্তু এক্সট্রা হাগগুলো আমি একাই উপভোগ করছি!

শ্রী নারায়ণ সিং পরিচালিত ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে শহীদ কাপুরের সঙ্গে আছেন শ্রদ্ধা কাপুর এবং ইয়ামি গৌতম। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের