,

রাশিয়ায় সেই মেসি গ্রেফতার!

news-image

অনলাইন ডেস্ক: মেসিকে গ্রেফতার করেছে পুলিশ। আর্জেন্টিনা ভক্তদের চমকে উঠার মতো খবর। তবে আপাতত চিন্তার কিছু নেই। কারণ এই মেসি আর্জেন্টিনার মেসি নন। তিনি হলেন ইরানের রেজা পারাসতেশ। মেসির লুক এ লাইক। গেল কয়েক মাসে রেজা পারাসতেশ ইরানে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন।

এবারই প্রথম নয়। এর আগে ইরানের মেসি রেজাকে গেল বছর একবার পুলিশ স্টেশনে কাটিয়ে আসতে হয়েছে। তার গাড়িও জব্দ করা হয়েছিল। কারণ, হামাদান শহরের পথের মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হই চই করতে থাকেন যে রাস্তাই বন্ধ হয়ে যায়। সবাই তার সাথে সেলফি তুলতে চান।

লিওনেল মেসির সাথে তার চেহারা-অবয়বের প্রচুর মিল। বিশ্বকাপের সময়তো আরও বেশি উচ্চতায় উঠে গেছেন রেজা। মেসির লুক এ লাইক হওয়ায় হয়রানিও কম হয়নি। খবর বেরোয় ইরানিয়ান মেসি নাকি রাশিয়ান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে রেজা নিজেই সংবাদটা উড়িয়ে দেন।

মেসির আদলের কারণে ওখানে তার প্রচুর ফলোয়ার। আর্জেন্টাইন অধিনায়কের সাথে মিলের কারণে খ্যাতির বিড়ম্বনার কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন। ওখানে সামনে পেছনে পুলিশের সাথে হেঁটে যেতেও দেখা যাচ্ছে তাকে।

চলমান বিশ্বকাপে রাশিয়ায় হঠাৎ খবর, পথ থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোতে। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা। মস্কোতে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে বলে জানা যায়।

কিন্তু নিজের ইনস্টাগ্রামে সব পরিষ্কার করেছেন ইরানিয়ান মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে মস্কোতে জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা সত্যি না। আসলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফ্যানরা আমার সাথে সেলফি তুলতে থাকেন। তাতে ট্র্যাফিক জ্যাম হয়ে যায়। এটা দেখে মস্কো পুলিশ আমাকে খুব বিনীতভাবেই এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যান। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সাথে সেলফি তুলেছেন এবং অটোগ্রাফ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে