,

সালামি দিলেন, আনন্দে মাতলেন পরীমণি

news-image

‘ঈদ তো চলে যায়। আনন্দটা বাকি পরে যায় কখনও কখনও। তবে বাকি রাখতে নেই এ আনন্দ। আমি আছি তো, মাতিয়ে দেবো সব মন খারাপ।’- এভাবেই নিজের ফেসবুকে মঙ্গলবার রাতে স্ট্যাটাস লিখলেন চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে শেয়ার করলেন বেশ কিছু ছবি।এতে দেখা গেছে, বেশ ফুরফুরে মেজাজে আছেন নায়িকা। ছোটদের সালামি দিচ্ছেন, ছোটরাও তাকে চুমুতে আদর ভরিয়ে দিচ্ছে। এ যেন ভালোবাসাময় ঈদের আনন্দ।

এবারের ঈদ পরীমণির জন্য একটু অন্যরকমই হলো। ঈদের দিন শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হলেন রাজধানীর একটি হাসপাতালে।২৪ ঘন্টা হাসপাতালে থেকে পরদিন সকালে বাসায় ফেরেন এই তারকা।পরীমণির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূলত গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণেই হাসপাতালে গিয়েছিলেন নায়িকা।

পেটে ও বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।হাসপাতাল থেকে বাসায় ফেরার পর পরীমণি রোববার সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

নায়িকা পরীমণির এমন হঠাৎ অসুস্থতায় ঈদের আনন্দ যেন মাটি হয়ে গেলো। তবে পরীমণি আনন্দ উদযাপন করেছেন দুই দিন পর। ঈদের সালামি দিলেন, আনন্দে মাতলেন। সব মিলিয়ে শারীরিক অসুস্থতা পরীমণির ঈদের আনন্দ কেড়ে নিতে পারেনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের