,

কোথায় ঘুরছেন মিম?

news-image

এবার ঈদে মিম অভিনীত ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিটি ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন জিৎ। কিছুদিন আগেই এই ছবিটির প্রচারণায় অংশ নিতে কলকাতায় যান মিম।কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকায় ইন্টারভিউ দেন। এ নিয়ে টালিউডের তিনটি সিনেমাতে অভিনয় করলেন মিম। অন্য দুটি ছবি হচ্ছে ‘ব্ল্যাক’ও ‘ইয়েতি অভিযান’।

এরমধ্যে প্রথমটিতে সোহম চক্রবর্তী আর দ্বিতীয়টিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন মিমের সহশিল্পী। কলকাতায় এক সপ্তাহ থেকে দেশে ফিরেই ঈদের আগের দিন ব্যাংকক গেলেন মিম।মিমের এই ব্যাংকক সফর একবারেই পারিবারিক বলে জানান এই তারকা। মিম বলেন, ‘পরিবার শুধু গুরুত্বপূর্ণই নয়, পরিবার আমার কাছে সব কিছু’।

এবারের ব্যাংকক সফর যে বেশ উপভোগ করছেন এই তারকা তার কিছুটা আভাস পাওয়া গেলো ফেসবুকে। ব্যাংককে গিয়েই নামুয়াং সাফারি পার্কে বেড়াতে যান তিনি। সেখানে গিয়ে জ্যান্ত বাঘের খাঁচায় ঢুকে বাঘের সঙ্গে ভিডিও দৃশ্য ধারণ করে ফেসবুকে শেয়ার করেন।এছাড়া বেশ কিছু স্থিরচিত্রও ফেসবুকে শেয়ার করেছেন এই তারকা। এবারের ব্যাংকক সফরেই মিম তার বাবার চিকিৎসা করাবেন বলেও জানান।

আগামী ২৪ জুন ব্যাংকক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে মিমের। এসেই নতুন কাজ শুরু করবেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের