,

বিশ্বকাপ ফুটবলে শীর্ষ রেফারি ইরানের ফাগহানি

news-image

রেফারিদের র‌্যাংকিং ওয়েবসাইট রেটদিরেফ ডটনেট বলছে, এবারের বিশ্বকাপে ইরানের রেফারি আলীরেজা ফাগহানি ৪.৮৪ পয়েন্ট পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৫৬৪টি। ৯জন রেফারির র‌্যাংকিং করেছে ওয়েবসাইটটি এবং তা নিয়মিত আপডেট করা হচ্ছে।

এবারের বিশ্বকাপে জার্মানি ও মেক্সিকোর খেলাটি পরিচালনা করেন ইরানের রেফারি ফাগহানি ও তার দুই সহকর্মী রেজা সোখানদান ও মোহাম্মদ রেজা মনসুরি। দর্শক ও রেফারি বিশেষজ্ঞরা তাদের এ খেলা পরিচালনার প্রশংসা করেছেন। ইলনা বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকাওে ইরানের রেফারি ফাগহানি বলেন, বিশ্বকাপে তিনি তার সহকর্মীদের খেলা পরিচালনা নিয়ে সন্তষ্ট। তবে র‌্যাংকিং’এ শীর্ষ অবস্থানে থাকা প্রসঙ্গে বলেন, এটি তেমন গুরুত্বপূর্ণ নয় আমার কাছে কারণ আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। প্রতিটি খেলা পরিচালনাকে বরং গুরুত্ব দিচ্ছি অন্য কোনো ইস্যুর চেয়ে।

১৯৭৮ সালে আলীরেজা ফাগহানি জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে তিনি আন্তর্জাতিক ফুটবলের আসরে রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন। ২০১৪ সালে এএফসি চ্যাম্পিয়ন লিগ ফাইনাল, ২০১৫ সালে এএফসি এশিয়ান কাপ ফাইনাল, একই বছর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল ও ২০১৬ সালে অলিম্পিক ফুটবল ফাইনাল খেলা পরিচালনা করে ফাগহানি বেশ দক্ষতার পরিচয় দেন ও ফুটবল বিশ্বের নজর কাড়েন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর