,

এবার চীন সফরে কিম

news-image

আন্তর্জাতিক ডেস্ক: চিন সফরে গেলেন দক্ষিণ কোরিয়ার শাসক কিম জং উন। মঙ্গলবার (১৯ জুন) বেইজিং পৌঁছান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মত চীন গেলেন কিম। গত ১২ জুন দেশের বাইরে প্রথম সফরে বের হন কিম। বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে রাশিয়াতে আসার আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবার এক বৈঠকে এই আমন্ত্রণ কিমকে দেন পুতিন।

এর কিছুদিন আগেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে প্রায় গোটা বিশ্ব। মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার কিম। গত মঙ্গলবার সিঙ্গাপুরে বহু প্রতীক্ষিত বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। সেনটোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে সৃষ্টি হয় ইতিহাস।

বৈঠক শেষে দুই দেশের সর্বাধিনায়কের শরীরী ভাষাই বুঝিয়ে দিয়েছে এ দিনের বৈঠক কতটা ইতিবাচক হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজে নাকি সই করেছেন তারা। অতীত ভুলে দুই দেশকেই নতুন করে শুরু করার বার্তা দিয়েছেন কিম। ট্রাম্পও পাল্টা আশ্বাসের বাণী শুনিয়েছেন, পরমানু নিরস্ত্রীকরণের কাজ শুরু হবে খুব শিগগিরি। আসলে পরমানু অস্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা একেবারেই যে নাপসন্দ উত্তর কোরিয়ার শাসক কিমের।

শোনা যাচ্ছে, এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ রাখতে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। মার্কিন মুলুকে পা রাখতে চলেছেন তিনি। একইভাবে কিম জং উনের আমন্ত্রণে সাড়া দিয়ে উত্তর কোরিয়ায় যাবেন বলে সম্মতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই খবরের সত্যতা স্বীকার করেছে।

এজেন্সি প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পকে পিয়ংইয়ংয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন কিম জং উন। উল্টোদিক থেকেও এসেছিল একই আমন্ত্রণ। আমেরিকায় যাওয়ার জন্য কিমকে আমন্ত্রণ জানান ট্রাম্প। দু’জনই সাদরে আমন্ত্রণবার্তা গ্রহণ করেছেন। আর এই যুগান্তকারী ঘটনাকে সামনে রেখেই এবার অন্যান্য দেশ আশাবাদী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে