,

জাপানের কলম্বিয়া পরীক্ষা

news-image

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামবে জাপানা ও কলম্বিয়া। এশিয়ান পরাশক্তি জাপান খেলবে ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়ানো হামেস রোদ্রিগেসের কলম্বিয়ার সঙ্গে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, সনি টেন টু ও টেন থ্রি চ্যানেল।

জাপান ১৯৯৮ সাল থেকে নিয়মিত সব কটি আসরে খেললেও তাদের সামনে কঠিন পরীক্ষা কলম্বিয়ার সামনে। সামুরাই ব্লুদের টেক্কা দিতে হবে গত আসরের সর্বোচ্চ গোলদাতা হামেস রোদ্রিগেস ও রাদামেল ফালকাওদের। গত আসরে এই কলম্বিয়ার কাছেই অসহায় ছিল জাপান। গ্রুপ পর্বে তাদের ৪-১ গোলে হারিয়েছিল লাতিন আমেরিকার দেশটি।

তবে দেশটা জাপান বলেই তাদের শক্তিমত্তা সম্পর্কে অবগত কলম্বিয়ানরা। ম্যাচের আগে সতর্ক দলটির ফরোয়ার্ড লুইস মুরেল জানালেন জাপানকে আটকাতে নিজেদের পরিকল্পনার কথা, ‘জাপানের মূল শক্তির জায়গা হলো গতি। ওরা রক্ষণ থেকে আক্রমণে দ্রুত অথবা আক্রমণ থেকে রক্ষণে দ্রুত ঢুকে যেতে পারে। আমরাদের লক্ষ্য থাকবে ওদের এই দ্রুততায় বাধা সৃষ্টি করা। যাতে করে আমরা পাল্টা আক্রমণ ও জায়গা তৈরি করতে পারি।’

উল্টো দিকে রাদামেল ফালকাও গত আসরে চোট নিয়ে দর্শক ছিলেন বিশ্বকাপে। এবার তাই ভিন্ন কিছু উপহার দিতেই চাইবেন দেশকে। প্রাণভোমরা রোদ্রিগেসের দিকেও তাকিয়ে থাকবে তার দল। কারণ হোসে পেকেরমানের দলকে রাশিয়ার আসরের মূল পর্বে তোলার পথে হামেস করেছেন ৬ গোল। ব্রাজিল বিশ্বকাপের মূল মঞ্চেও ছয়বার লক্ষ্যভেদ করেছিলেন। হয়েছিলেন ২০১৪ সালের আসরের সর্বোচ্চ গোলদাতা। সেবার কলম্বিয়ার খেলা পাঁচ ম্যাচের সবকটিতে গোল করেছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে তার ফিটনেস নিয়ে সংশয়ে আছেন কোচ পেকেরমান। পেশীর চোটে ম্যাচের শেষ দিকেই তার ফিটনেস নিয়ে সিদ্ধান্ত আসার কথা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের