,

মেয়েকে বাবার কুপ্রস্তাব, স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

news-image

নিউজ ডেস্ক।।  স্বামী পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রীকে আটক করেছে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে শ্রীনগর উপজেলায় এ ঘটনা ঘটেছে।

আজ রোববার সকালে সোলায়মান মুন্সী (৪০) নামের ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শ্বশুরবাড়ি থেকে ঈদের তিন-চার দিন আগে বাবা-মায়ের কাছে আসেন ২০ বছরের ওই মেয়ে। রাতে তার বাবা সোলায়মান মুন্সী মেয়ের ঘরে প্রবেশ করে কুপ্রস্তাব দেন। পরে বাবার কুপ্রস্তাবের বিষয়টি মাকে বলেন মেয়ে।

ওসি আরও জানান, ঘটনাটি শুনে মেয়েকে পার্শ্ববর্তী তার চাচার বাড়িতে রেখে আসেন তার মা। চাচার বাড়িতে মেয়েকে রেখে আসার কারণে তার মাকে মারধর করেন তার বাবা। একইসঙ্গে মেয়েকে চাচার বাড়ি থেকে নিয়ে আসার জন্য তার মাকে চাপ দেন বাবা। মেয়ের প্রতি স্বামীর এ ধরনের কুপ্রস্তাবে সহ্য করতে না পেরে গতকাল দিবাগত রাতে সেমাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ান ওই নারী।

ওসি আলমগীর হোসেন জানান, ওই সেমাই খেয়ে কিছুক্ষণের মধ্যে সোলায়মান মুন্সী ঘুমিয়ে পড়লে তার হাত-পা বেঁধে ব্লেড দিয়ে পুরুষাঙ্গটি কেটে আলাদা করেন তার স্ত্রী। এ সময় সোলায়মানের চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আর সোলায়মানকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের