,

ময়মনসিংহে ‘মাদক ব্যবসায়ী’ নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

news-image

জেলা প্রতিনিধি ময়মনসিংহ : ময়মনসিংহে ‘মাদক ব্যবসায়ী’ নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ময়মনসিংহে রেহেনা আক্তার (৩৮) নামে এক নারী ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রেহেনা আক্তারের বাড়ি ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায়। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে রেহেনার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত রেহেনার নামে ময়মনসিংহের কোতোয়ালি থানায় সাতটি মাদকের মামলা রয়েছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের