,

ভাইরাল অানুষ্কার ভিডিও, পোস্ট করলেন কোহলি (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। সম্প্রতি স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার একটি ভিডিও পোস্ট করেছেন ক্রিকেটার বিরাট কোহলি। ওই ভিডিওটি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়েছে। ভিডিওতে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে দেখা গেছে সেলিব্রিটি এ দম্পতিকে।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, গাড়িতে যেতে যেতে প্লাস্টিক ছুঁড়ে রাস্তায় ফেলতে যাচ্ছিলেন এক ব্যক্তি। আর তা দেখেই গাড়ির কাঁচ নামিয়ে ধমক দিলেন অানুষ্কা শর্মা। হকচকিয়ে সেই প্লাস্টিক আর ফেললেন না ওই ব্যক্তি। সেই ভিডিও টুইটারে পোস্ট করেছেন কোহলি।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়িতে যাচ্ছেন অানুষ্কা। পাশে আর একটি গাড়িতে এক ব্যক্তি। সেই ব্যক্তি একটি প্যাকেট ফেলার চেষ্টা করছে গাড়ির কাঁচ খুলে। এই দৃশ্য দেখেই রেগে যান অানুষ্কা। কাঁচ নামিয়ে তিনি বলে ওঠেন, ‘রাস্তায় আবর্জনা ফেলছেন কেন?’ চিৎকার করে তিনি বলছেন, ‘রাস্তাটা প্লাস্টিক ফেলার জায়গা নয়।’

কোহলি সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘যদি আপনারা এই ধরনের কিছু দেখেন, তাহলে আপনারাও সরব হন আর মানুষকে সতর্ক করুন।’

কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। করন জোহর ভিডিওটি রিটুইট করে লিখেছেন, ‘ওয়েল ডান @ আনুষ্কা শর্মা’

অনেকে আবার এই ভিডিওটি দেখে মজা করেন। এর পর বিরাট লেখেন, ‘যেসব লোকের কিছু করার ক্ষমতা নেই, তারাই এই ধরনের মজা করে থাকেন। সবকিছুই এখন মানুষের জন্য মেমে। লজ্জা!

https://twitter.com/imVkohli/status/1007952358310055937

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা