,

এই অভিনেত্রী বিয়ের প্রস্তাব দিলেন রাহুল দ্রাবিড়কে

news-image

নিউজ ডেস্ক।। ভদ্র ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের বেশ খ্যাতি রয়েছে। ভারতীয় এই ক্রিকেটারকে একবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক বলিউড অভিনেত্রী। কিন্তু কে এই অভিনেত্রী?
দ্রাবিড়কে বিয়ের প্রস্তাব দেওয়া সেই নারী হলেন এমটিভির সঞ্চালিকা এবং বলিউড অভিনেত্রী সায়ালি ভাগত। একবার রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য পাঠানো হয়েছিল সায়ালিকে। সাক্ষাৎকার শেষ হওয়ার পরেই সায়ালি ক্যামেরাম্যানকে রুমের বাইরে পাঠিয়ে দেন। তার পরেই দ্রাবিড়কে প্রস্তাব দিয়ে বসেন সায়ালি।

বলিউড অভিনেত্রীর বিয়ের প্রস্তাব পেয়ে চমকে যান দ্রাবিড়। সেই ঘর থেকে প্রায় পালিয়ে যেতে বসেন তিনি। তখনই ঘটে আরেক টুইস্ট। সায়ালি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তার বাবা সাজিয়ে একজনকে আনা হয়। দ্রাবিড় চলে যাওয়ার উপক্রম করতেই সায়ালির সাজানো বাবা ঘরে ঢুকে পড়েন।

সায়ালির সেই সাজানো বাবা বিয়ের জন্য দ্রাবিড়কে ক্রমাগত চাপ দিতে থাকেন। ‘বাবা’ ও ‘মেয়ে’র এই দু’জনের কথার চাপে রাহুল সমস্যায় পড়ে গিয়েছিলেন। এসময় সায়ালিকে নিজের ক্যারিয়ারের দিকে নজর দিতে বলেন। পরিস্থিতি অন্য দিকে গড়াচ্ছে দেখে সায়ালি ভারতের তারকা ক্রিকেটারকে জানিয়ে দেন, তাকে এমটিভি-র শোয়ের মাধ্যমে বোকা বানানো হচ্ছে।
ব্যাপারটা যে সাজানো, সেটা জানতে পারার পরে যে দ্রাবিড় হাঁফ ছেড়ে বেঁচেছিলেন তা বলাই যায়। উল্লেখ্য, সায়ালি ভগত ২০০৪ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের