,

ভেনেজুয়েলায় নাইটক্লাবে আগুন আতঙ্কে পদদলিত হয়ে নিহত ১৭

news-image

ডেস্ক রিপোর্ট : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি নাইটক্লাবে আগুন আতঙ্কে পদদলিত হয়ে ৮ শিশুসহ অন্তত ১৭ জন নিহত এবং  আহত হয়েছে শতাধিক।  আহতের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রিভারোল এ খবর নিশ্চিত করছেন। খবর বিবিসির।

শনিবার রাতে পশ্চিম কারাকাসের এল পারাওসো জেলার ক্লাব লস কটোরোস নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। এখানে স্কুলজীবন শেষ করা এক ঝাঁক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন পার্টি করছিলেন।

জানা গেছে, নাইটক্লাবে পার্টি চলাকালে হঠাৎ করে আগুন লেগে যায়। এতে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের সবার বয়স ২৩ বছরে নিচে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাইটক্লাবটিতে গ্রাজুয়েশন পার্টি চলছিল। তখনই নাইটক্লাবের ভেতরে আগুন ধরে যায়। এরপর হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহতের ঘটনা ঘটে। নাইটক্লাবটিতে পাঁচ শতাধিক লোক ছিল।

ঘটনার পর নাইটক্লাবের মালিক এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নাইটক্লাবে কোনো জরুরি বের হওয়ার দরজা ছিল না বলেও জানিয়েছেন নেস্টর রিভারোল।

কারাকাসে আগেও নাইটক্লাবে পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। ২০০২ সালে লা গুয়াজিরা নামের একটি ক্লাবে পদদলিত হয়ে নিহত হন অর্ধশত মানুষ।  সূত্র : শীর্ষনিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের