,

মাথায় মেসি-রোনালদোর ট্যাটু করতে কত সময় লাগে? (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে পুরো পৃথিবী। জার্সি পরা, বিশাল বিশাল পতাকা বানানোসহ প্রিয় তারকার মতো করে চুলের ছাঁট দেয়া- নানা ভাবে নিজের পছন্দের দলের প্রতি সমর্থন জানান ভক্তরা। কিন্তু সার্বিয়ার এক নাপিত এবার নিয়ে এলেন তাক লাগানো এক নতুন স্টাইলের। মারিও ভালা নামক একজন হেয়ার স্টাইলিস্ট সার্বিয়ার নোভি সাড শহরে নিজের সেলুনে এই নতুন হেয়ারকাট চালু করেছেন। তিনি চুলের কাটের মাধ্যমে মাথার মধ্যেই একে দিচ্ছেন লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনলদোর ছবি। খবর স্কাই নিউজ, আরটিভি অনলাইন।

অনেকে এটাকে বলছেন মেসি হেয়ারকাট, কেউ কেউ বলছেন এটি হেয়ার ট্যাটু। মারিও ভালা বিশ্বকাপকে সামনে রেখে সার্বিয়ার ফুটবল পাগল মানুষদের কথা মাথায় রেখে নতুন এ স্টাইলের চালু করেছেন।

সাধারণত এই সেলুনে চুল কাটতে আট ইউরোর মতো লাগলেও নতুন এ হেয়ারকাটের জন্য মারিও নিয়ে থাকেন ১৫০ ইউরো। দাম বেশি রাখার কারণ হিসেবে তিনি জানান, এই হেয়ারকাটটি দিতে তার সময় লাগে পাঁচ থেকে সাত ঘন্টা।
তবে, যতই ব্যয়বহুল হোক না কেন, মেসি-রোনালদোর মুগ্ধ ভক্তরা ভিড় জমাচ্ছেন মারিওর স্যালুনে।

এই হেয়ারকাটটি দেয়া যতোটাই কষ্টসাধ্য হোক না কেন, মারিও ভালা এখন পেয়ে গেছেন তারকাখ্যাতি। তবে এই ডিজাইনটি চুলে করার পর আট থেকে ১০ দিনের মতো মাথায় ভালোভাবে থাকে। এর পর থেকে নতুন গজানো চুল আকার পাওয়ার পর ডিজাইনটি শেষ হতে শুরু করে।

এর আগেও মারিও ভালা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ছবি চুলে খোদাই করেছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের