,

আমার ঈদ কাটছে চিন্তা ও উত্তেজনায় : বুবলী

news-image

ডেস্ক রিপোর্ট: ‘সকাল থেকেই বাসায় পরিবারের সাথে সময় কাটাচ্ছি। আমার বোন, দুলাভাই এবং তাঁদের সন্তানরা বাসায় এসেছে। বাসার সবার সঙ্গে আমিও রান্না করেছি। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আড্ডা দিচ্ছি এখন। কিন্তু কোনো কিছুতেই মন বসছে না। কারণ আমার দুটো ছবি মুক্তি পেয়েছে। কোন ছবি কেমন চলছে? দর্শক আমার কোন ছবিটি পছন্দ করছে?এসব ভেবে সময় কাটছে। আসলে চিন্তা এবং উত্তেজনায় কাটছে আমার ঈদ।’ ঈদের দিনের অনুভূতি জানিয়ে কথাগুলো বলেছেন নায়িকা শবনম বুবলী।

আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবি দুটি মুক্তি পেয়েছে আজ শনিবার। দুটো ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

ছবি নিয়ে বুবলী বলেন, “আমার দুটো ছবি দেখেই দর্শক পছন্দ করবেন। ‘সুপার হিরো’ ছবিটি অ্যাকশন নির্ভর একটি ছবি।এখানে দেশ প্রেম দেখানো হয়েছে। ব্যয় বহুল এই ছবির মেকিং দেখে সবার ভালো লাগবে। আমি এই ছবির জন্য ধন্যবাদ দিতে চাই ছবির প্রযোজক তাপসী ফারুককে। তিনি ছবিটি নিয়ে অনেক কষ্ট করেছেন। অনেক ঝামেলা শেষ করে ছবিটি মুক্তি দিয়েছেন। আর ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি কমেডি গল্প নির্ভর। এই ছবিও সবাই পছন্দ করবেন। দুটি ছবিতে দুই ধরনের আমেজ পাবেন দর্শক।’

আপনাকে যদি বলা হয় ছবি দুটো দেখতে তাহলে আপনি কোন ছবিটি আগে দেখবেন? এমন প্রশ্ন শুনে উত্তরে বুবলী বলেন, ‘দুইটা ছবি তো আর এক সাথে দেখা যাবে না।সেই হিসেবে আমি অবশ্যইে একটি ছবি আগে দেখব আর আরেকটি পরে দেখব। তবে কোনটা আগে দেখব আর কোনটা পরে দেখব সেটা এখন বলতে পারছি না। (হাসি)’

দর্শকদের উদ্দেশে বুবলী বলেন, ‘আমি সব সময় যে কথাট বলি সেটাই বলব। প্লিজ আপনারা হলে গিয়ে ছবি দেখেন। শুধু আমার ছবি নয়, যে পাঁচটি ছবি মুক্তি পেয়েছে, আপনারা সবগুলো ছবিই দেখুন। এতে করে চলচ্চিত্রে লগ্নিকারকরা আরো উৎসাহ পাবে। আমরা নতুন নতুন ছবিতে কাজ করতে পারব। আপনারাও নতুন নতুন ছবি দেখতে পাবেন।’ সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের