,

বাংলাদেশিদের ১২ বছর অপেক্ষা করতে হবে মার্কিন গ্রিনকার্ড পেতে

news-image

নিউজ ডেস্ক।। হাতে গ্রিন কার্ড আর চোখে ‘আমেরিকান ড্রিম’। অনেকেরই স্বপ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের এই গ্রিন কার্ড ( সেদেশে পাকাপাকিভাবে থেকে যাওয়া ও চাকরি করার ছাড়পত্র) হাতে পাওয়া। সদ্য প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, অ্যাডভান্স ডিগ্রি সম্পন্ন গ্রিন কার্ড পেতে গেলে অপেক্ষা করতে হবে অজানা বছর অর্থাৎ ১ শ থেকে দেড়শো বছর। গ্রিন কার্ডের আবেদনের ওয়েট টাইম বা অপেক্ষার সময়কাল হিসেব করেই এই তথ্য দিয়েছে ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্ক সংস্থা কাটো ইনস্টিটিউট।

সম্প্রতি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর তরফে গ্রিন কার্ডের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল। সেই পরিসংখ্যানের সঙ্গে ২০১৭ সালে যতগুলি গ্রিন কার্ড ইস্যু হয়েছে, তার ভিত্তিতেই এই হিসেব দিয়েছে কাটো ইনস্টিটিউট।

ইউএসসিআইএস-এর তথ্য বলছে, চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত তাঁদের স্বামী বা স্ত্রী এবং নাবালক সন্তাান-সন্ততি গ্রিন কার্ডের আবেদন করেছেন। এদের মধ্যে উচ্চ দক্ষতাসম্পন্ন অভাবনীয় প্রতিভার অধিকারীদের জন্য এই ওয়েট টাইম তুলনামূলকভাবে কম। এই উচ্চ দক্ষতাসম্পন্নদের ইবি-১ ক্যাটেগরিতে রাখা হয়। ইবি’র সম্পূর্ণ কথাটি হল এপ্লয়মেন্ট বেস্ড। অর্থাৎ, আবেদনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সংস্থায় এবং কোন পদে কাজ করছেন তার ভিত্তিতে তাঁর ক্যাটেগরি ঠিক করা হয়। কাটো ইনস্টিটিউটের রিপোর্ট বলছে, এই ইবি-১ ক্যাটেগরির সর্বনিম্ন ওয়েট টাইম হল ৬ বছর। সর্বোচ্চ ১২ থেতে ১৪ বছর হতে পারে।

তালিকায় এর পরেই আসছে ইবি-৩ ক্যাটেগরি। শুধুমাত্র স্নাতক ডিগ্রি রয়েছে এমন আবেদনকারীদের এই ক্যাটেগরিতে রাখা হয়। কাটো ইনস্টিটিউটের দাবি, এই ক্যাটেগরির ওয়েট টাইম কমপক্ষে ১৭ বছর। কিন্তু, যে ক্যাটেগরির আবেদনকারীদের অবস্থা সবচেয়ে শোচনীয়, সেটা হল ইবি-২ ক্যাটেগরি। এই ক্যাটেগরিতে থাকা অ্যাডভান্স ডিগ্রি সম্পন্নদের গ্রিন কার্ড পেতে গেলে অজানা সময় অপেক্ষা করতে হবে বলে দাবি করেছে সংস্থাটি। এই ওয়েট টাইম বেড়ে যাওয়ার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনকেই দায়ী করা হচ্ছে। দেশপ্রতি গ্রিন কার্ড পাওয়ার হার ৭ শতাংশে বেঁধে দেওয়ার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি করা হয়েছে। উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর