,

ভেনেজুয়েলায় নাইটক্লাবে আগুন আতঙ্কে পদদলিত হয়ে নিহত ১৭

news-image

ডেস্ক রিপোর্ট : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি নাইটক্লাবে আগুন আতঙ্কে পদদলিত হয়ে ৮ শিশুসহ অন্তত ১৭ জন নিহত এবং আহত হয়েছে শতাধিক। আহতের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রিভারোল এ খবর নিশ্চিত করছেন। খবর বিবিসির।

শনিবার রাতে পশ্চিম কারাকাসের এল পারাওসো জেলার ক্লাব লস কটোরোস নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। এখানে স্কুলজীবন শেষ করা এক ঝাঁক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন পার্টি করছিলেন।

জানা গেছে, নাইটক্লাবে পার্টি চলাকালে হঠাৎ করে আগুন লেগে যায়। এতে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের সবার বয়স ২৩ বছরে নিচে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাইটক্লাবটিতে গ্রাজুয়েশন পার্টি চলছিল। তখনই নাইটক্লাবের ভেতরে আগুন ধরে যায়। এরপর হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহতের ঘটনা ঘটে। নাইটক্লাবটিতে পাঁচ শতাধিক লোক ছিল।

ঘটনার পর নাইটক্লাবের মালিক এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নাইটক্লাবে কোনো জরুরি বের হওয়ার দরজা ছিল না বলেও জানিয়েছেন নেস্টর রিভারোল।

কারাকাসে আগেও নাইটক্লাবে পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। ২০০২ সালে লা গুয়াজিরা নামের একটি ক্লাবে পদদলিত হয়ে নিহত হন অর্ধশত মানুষ। সূত্র : শীর্ষনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর