,

নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ক্রোয়েশিয়ার

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল ক্রোয়েশিয়া। কিন্তু অগণিত সুযোগ নষ্ট করার আক্ষেপ ঠিকই থেকে গেল তাদের মনে। শনিবার আত্মঘাতী গোলের পর সফল পেনাল্টিতে ২-০ গোলে নাইজেরিয়াকে হারাল ক্রোয়েটরা।

প্রথম সুযোগটা তৈরি করেছিল নাইজেরিয়া। ১২ মিনিটে লুকা মদরিচের ভুলে কর্নার প্রান্ত থেকে বল পান নাইজেরিয়ার মিকেল। যদিও তার ক্রস সোজা চলে যায় সুবাসিচের হাতে। পরের মিনিটে একটুর জন্য গোলমুখ খুলতে পারেনি ক্রোয়েটরা। মদরিচ বল দেন মানজুকিচকে, তার বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করতে পারেননি পেরিসিচ। গোলবারের উপর দিয়ে চলে যায় বল।
ক্রোয়েশিয়ার ডিফেন্ডারের কাছে বাধা পেলে ২১ মিনিটে নাইজেরিয়াকে লিড এনে দিতে পারেননি ইকহালো।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় আক্ষেপে পুড়ছিল ক্রোয়েশিয়া, তখনই আত্মঘাতী গোলে তাদের আনন্দে ভাসান এতেবো। মদরিচের কর্নার থেকে ডিবক্সের মধ্যে বল পান মানজুকিচ, তার হেড এতেবোর পায়ে লেগে সরাসরি জালে জড়ায়।

ক্রামারিচের দুর্ভাগ্য যে ৩৯ মিনিটে ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোল করতে পারেননি। রাকিতিচের ক্রসে হেড করেছিলেন তিনি। কিন্তু বল গোলবারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। তিন মিনিট পর মানজুকিচের কাছ থেকে বল পেয়েও গোলবারের পাশ দিয়ে মারেন ভ্রাসলিকো। বিরতির ঠিক আগে নাইজেরিয়াকে সমতায় ফেরানোর পরিষ্কার সুযোগ পান আইয়োবি। দেজান লভরেন দারুণ দক্ষতায় প্রথমার্ধে ক্রোয়েশিয়ার স্কোর ১-০ তে থাকা নিশ্চিত করেন।
৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার বিশাল সুযোগ পায় ক্রোয়েশিয়া। পেরিসিচের ক্রস থেকে নাইজেরিয়ার ডিবক্সে বল পান রেবিক। ৬ গজ দূর থেকে নেওয়া তার শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

৪ মিনিট পর সুবাসিচের পরীক্ষা নেওয়ার সুযোগ পায় নাইজেরিয়া। কিন্তু ইঘালোর হেড প্রতিপক্ষকে ভড়কে দিতে যথেষ্ট ছিল না। ৬৯ মিনিটে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। উইলিয়াম ট্রুস্ট-একং তাদের ডিবক্সের মধ্যে মানজুকিচকে ফেলে দিলে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন মদরিচ। উজহকে ভুল দিকে পরিচালিত করে ২-০ করেন ক্রোয়েট অধিনায়ক।
আগের ম্যাচে ১-১ গোলে ড্র করা আর্জেন্টিনা ও আইসল্যান্ডকে পেছনে ফেলে ‘ডি’ গ্রুপের শীর্ষে উঠল ক্রোয়েশিয়া। উৎস : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর