,

বর্তমান স্বামীর বুকে ছুরি চালালেন সাবেক স্বামী, শুনেই অজ্ঞান স্ত্রী!

news-image

নিউজ ডেস্ক।। স্ত্রীর সঙ্গে ঈদ করতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন নজরুল ইসলাম (৩৭) নামের এক যুবক। ঈদের নামাজ শেষে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাশে নবাবগঞ্জের হক সাহেবের বাজারে (ঠসার মোড়) ঘুরতে যান তিনি। সেখানেই তার বুকে ছুরি চালিয়ে খুন করার অভিযোগ উঠেছে সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত নজরুলের স্ত্রীর সাবেক স্বামী এই সাদেকুল।

নিহত নজরুল ইসলাম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।

নিহতের খালাতো বোন হাফিজা বেগম জানান, দেড় বছর আগে নবাবগঞ্জের রহিমাপুর পশ্চিমপাড়া গ্রামের মোছা. হোসনে আরার সঙ্গে তার খালাতো ভাই নজরুল ইসলামের বিয়ে হয়। এর আগে তার বিয়ে হয়েছিল সাদেকুল ইসলামের সঙ্গে। পরে সাদেকুল তাকে তালাক দেন। নজরুলের সঙ্গে বিয়ের পর হোসনে আরাকে শ্বশুরবাড়িতে রেখে ঢাকায় রিকশা চালাতে যান তিনি। গত বৃহস্পতিবার ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে আসেন নজরুল। আজ হোসনে আরার সঙ্গে ঈদ করতে শ্বশুরবাড়িতে যান তিনি।

হাফিজা বেগম আরও জানান, ঈদের নামাজ শেষ করে হক সাহেবের বাজরে যান নজরুল ইসলাম। এ সময় বাজারে নজরুলকে দেখতে পেয়ে হোসনে আরার সাবেক স্বামী সাদেকুল প্রকাশ্যে তার বুকে ছুরি চালান। স্থানীয়রা সাদেকুলকে আটক করে নজরুলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় নজরুল মারা যান। স্বামীর মৃত্যুর খবর শুনে হোসনে আরা জ্ঞান হারিয়ে ফেলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত বলেন, বুকে ছুরিবিদ্ধ অবস্থায় নজরুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। চিকিৎসা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বুকে ছুরি ঢুকিয়ে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় সাদেকুল ইসলামকে আটক করা হয়েছে। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে