,

সিলেটে ঈদের রাতে কলেজছাত্রকে খুন করার দৃশ্য সিসিটিভির ফুটেজে

news-image

নিউজ ডেস্ক।। ঈদুল ফিতরের দিবাগত রাতে সিলেট নগরের শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাহসিন আহমদ নামে এক কলেজছাত্র খুন হয়েছে। নিহত ছাত্র মহানগরের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা ছিল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ মিতালী ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিতালী ফার্মেসির সামনে একদল যুবক স্কলার্স হোমের একাদশ শ্রেণির ছাত্র তাহসিনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে তাহসিন। অতিরিক্ত রক্তকরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, রাত সাড়ে ১০ টায় শিবগঞ্জের মিতালী ফার্মেসির বিপরীতে তাহসিন আহমদ নামের একাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্রের উপর দুর্বৃত্তরা হামলা করে। ছাত্রটি বেঁবে নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুনিদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের একাধিকদল মাঠে রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ছুরি দিয়ে তাকে উপোর্যপুরি আঘাত করলে রাস্তার বিপরীত দিকে সে লুটিয়ে পড়ে। পড়ে স্থানীয়রা তাহসিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হামলা পূর্বপরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। উৎস: জাগো নিউজ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের