,

মেসিকে বিদ্রুপ করলেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক।। গোট মেসি? নাকি গোট রোনালদো? নাহ্, এই গোট এর সঙ্গে ছাগল প্রজাতির কোনও সম্পর্ক নেই। গত কয়েক মাসে কথাটা এতটাই বহুল প্রচারিত হয়েছে যে গোট নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতুহলের অন্ত নেই। ‘জিওএটি’ এই গোট কোনওভাবেই সেই গোট নয়,।

বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক। একগাদা রেকর্ড পকেটে পুরে সিআর সেভেন এখন নিজেকে গোট বলে দাবি করছেন। স্পেনের বিরুদ্ধে গোল করার পর রোনালদোর সেলিব্রেশনে দেখা গেল অচেনা এক ভঙ্গি। পরিচিত ‘সি’ সেলিব্রেশন ছেড়ে অন্যরকম স্টাইল দেখালেন তিনি। চোয়ালে হাত দিয়ে মুখ বিকৃত করে সেই সেলিব্রেশন বিশ্ব ফুটবলের কাছে অচেনা। পর্তুগীজ তারকার এই সেলিব্রেশনের পিছনে কিন্তু কারণ রয়েছে। আর সেই কারণটাও অবধারিতভাবে মেসির সঙ্গে জড়িয়ে।

কিছুদিন আগেই এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে মেসিকে দেখা গিয়েছিল ছাগল কোলে নিয়ে। সেই বিজ্ঞাপনের মূল সুর ছিল মেসির শ্রেষ্ঠত্ব প্রমাণের দিকে। জিওএটি= গোট অর্থাৎ গ্রেটেস্ট অব অল টাইম। বিজ্ঞাপনে থাকা ছাগলটা মেসিকে সর্বকালের সেরা হিসাবে দেখানোর বার্তা বহন করছিল।

এমন একটা বিজ্ঞাপনের পর রোনালদোর পাল্টা দেওয়ার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। রোনালদো সেই বিজ্ঞাপনের জবাব দেওয়ার মঞ্চ হিসাবে বেছে নিলেন স্পেনের বিরুদ্ধে ম্যাচকে। ‘মেসি নয়, আমিই সর্বকালের সেরা’- স্কোরার রোনালদো সেলিব্রেশনের মাধ্যমে সেটাই মনে করিয়ে দিয়ে গেলেন ফুটবল সমর্থকদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের