,

তুরস্কের ইলেকট্রিক কার জিডিপি’তে ৫০ বিলিয়ন ইউরো যোগ করবে: এরদোগান

news-image
তুরস্কে তৈরি ইলেকট্রিক হাইব্রিড প্রযুক্তির গাড়ি দেশটির জিডিপি’তে ৫০ বিলিয়ন ইউরো যোগ করবে। এছাড়াও, দেশটির জ্বালানি তেলের আমদানির উপর নির্ভরশীলতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গাড়িটি। মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েব এরদোগান এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ২০২১ সাল নাগাদ এই হাইব্রিড ইলেকট্রিক কার দেশীয় এবং রপ্তানি বাজারে ছাড়া হবে। আমাদের প্রত্যাশা, নতুন এই গাড়িটি আমাদের জিডিপি’তে ৫০ বিলিয়ন ইউরো যুক্ত করবে। এছাড়াও, পরিবেশদূষণ রোধ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় সহ পেট্রোলিয়াম আমদানির ওপর আমাদের নির্ভরশীলতা কমাতে এই বাহনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় তিনি আরো বলেন, এখন সময় আমাদের একটি স্থানীয়ভাবে উচ্চমানের গাড়ি প্রস্তুত করার সক্ষমতা অর্জনের। এখনই তুরস্কের উন্নয়নের সময়।

এছাড়াও এরদোগান নিজের এক টুইট বার্তায় এই গাড়িটি কিভাবে তুরস্কের অর্থনীতিতে অব্দান রাখবে তার একটি ইনফোগ্রাফিক চার্ট পোস্ট করেন। সেখানে দেখানো হয়, বর্তমানে দেশটির ৭ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি পূরণের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত গাড়িটি দেশটিতে ২০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে।আনাদলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর