,

ঈদের দিনেও গাবতলীতে যাত্রীদের চাপ

news-image

পরিবারের কাছে যাওয়ার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। শ্রমজীবী মানুষের বাড়ি ফেরার শেষ ভরসা ঈদের দিন সকাল। তাই গাবতলী বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের চাপ। মহাসড়ক এখন ফাঁকা, তাই সময়মতো আসছে গাড়ি, আবার টার্মিনাল থেকে ছেড়েও যাচ্ছে নির্দিষ্ট সময়ে।

বিভিন্ন কাউন্টারে কথা বলে জানা যায়, ঈদের দিন বিশেষ ব্যবস্থায় বাস সার্ভিস চালু রেখেছেন বাস মালিকরা। কিন্তু কী সংখ্যক গাড়ি আছে, তার কোনও হিসাব নেই। যাত্রী আসলেই গাড়ি ভরে ছেড়ে দিচ্ছেন তারা।

ঈদের দিন সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাড়িতে যাওয়ার অপেক্ষায় শত শত মানুষ। কেউ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটায় ব্যস্ত, কেউবা বাসের অপেক্ষায় বসে আছেন। গাবতলী বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার নজরুলের সঙ্গে কথা বলে জানা গেলো, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ—এই দুই রুটেই যাত্রী আছে। তবে আজকে (শনিবার, ঈদের দিন) দক্ষিণবঙ্গের যাত্রী আসছে বেশি। তিনি বলেন, ‘আমাদের যাত্রীর চাপ আছে। পর্যাপ্ত গাড়ি আছে, তবে ট্রিপের কোনও হিসাব নেই। কারণ, যাত্রী ভরে গেলেই গাড়ি ছেড়ে দিচ্ছি। মহাসড়কেও জ্যাম নেই, ফেরি ঘাটেও চাপ নেই। তাই গাড়ি সময়মতো আসতে পারছে এবং যেতেও পারছে।’

উত্তরবঙ্গের গাড়ি রোজিনা এন্টারপ্রাইজের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,আজকে উত্তরবঙ্গের যথেষ্ট যাত্রী আছে। সকাল থেকে তারা দুটি গাড়ি ছেড়ে দিয়েছে।

বরিশালগামী যাত্রী ফিরোজ জানান, চাঁদ রাতে দোকানে ডিউটি ছিল, তাই আজকে বাড়ি যাচ্ছেন। তার মতো এরকম আরও অনেকেই ঈদের দিনে বাড়ি যাচ্ছেন। ফিরোজ বলেন, ‘আমরা যারা দোকানের কর্মচারী হিসেবে কাজ করি, তাদের সংখ্যা একেবারে কম নয়, কয়েক হাজার তো হবেই। এরা সবাই ঈদের দিন বাড়ি যান। এর আগে ভোর বেলা পর্যন্ত দোকানে থাকতে হয়। বেতন-বোনাস নিয়ে এখন বাড়ি যাচ্ছি।’

বেসরকারি কোম্পানির চাকরিজীবী রংপুরগামী যাত্রী মুরাদ হাসান বলেন, ‘বাড়ি যাওয়ার কথা ছিল চাঁদ রাতের আগের দিন। টিকিট পাইনি বলে যেতে পারেনি। তাই আজকে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের