,

প্রতিবন্ধীকে নগ্ন করে ফেসবুকে ভিডিও, অতপর…

news-image

ডেষ্ক রিপোর্ট।। পঁয়তাল্লিশ বছরের মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে নগ্ন করে সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করার পর অাজ শুক্রবার তাদের আদালতে তুলেছে পুলিশ।

কলকাতার নদিয়ায় নাকাশিপাড়া থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে নগ্ন করে যারা ভিডিও ধারণ করেছিল তারা সবাই কিশোর।

কলকাতার অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম এবেলা জানিয়েছে, বৃহস্পতিবার নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা পঁয়তাল্লিশ বছরের মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে রাস্তায় আটকে জোর করে জামা-কাপড় খুলে নেয় চার কিশোর। তাকে পুরো নগ্ন করে ফেলে তারা। পরে ঘটনার একটি ভিডিও ধারণ করে তারা। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দেয়। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর ওই ব্যক্তির স্ত্রী নাকাশিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চিচুরিয়া এলাকা থেকে তিনজন নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে এক মোবাইল দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়।

নাকাশিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী রতন শুকলা বলেন, ‘আমরা একজন প্রতিবন্দীকে নগ্ন করে তার ভিডিও ফেসবুকে পোসট করার অভিযোগ পেয়েছিলাম। পরে তদন্ত করে এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করি। আজ শুক্রবার গ্রেপ্তারকৃতদের কলকাতার কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের