,

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

news-image

নিউজ ডেস্ক।। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা।

এদিকে ঈদ-উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তার স্বজনদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সবখানে লেগেছে খুশির ছোঁয়া। নতুন জামা-কাপড় পরে ছেলে-বুড়ো সবাই যাচ্ছেন ঈদগাহে। আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন। নামাজ শেষে কোলাকুলি করছেন। প্রতিটি ঈদ জামাতে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। ঈদ জামাতে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।

এবার ২৯ দিনেই শেষ হলো মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর