,

প্রাইমারিতে ১ লাখ শিক্ষক নিয়োগ হবে বিশ্বব্যাংকের টাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৭০ কোটি ডলার অর্থ দিচ্ছে অন্যতম সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে। এই অর্থ বাংলাদেশ সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহায়ক হবে। এছাড়া এই অর্থে এক লাখ শিক্ষক নিয়োগ পাবে এবং তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

বিশ্বব্যাংকের তথ্য মতে এই কর্মসূচী বিদ্যালয়ের বাইরের প্রায় ১০ লাখ শিশুকে জাতীয় শিক্ষা কারিকুলাম অনুসরনকারী শিক্ষাকেন্দ্রে নিয়ে আসবে এবং আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। কর্মসূচীর আওতায় আর্ন্তজাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রায় ৯৫ হাজার শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, এবং মাল্টিপারপস রুম নির্মাণ করা হবে।

পাশাপাশি বিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং নারী শিক্ষিকাদের জন্য ৮০ হাজার পানি ও স্যানিটেশন ব্লক এবং ১৫ হাজার নিরাপদ পানির উৎস নির্মাণ করা হবে।

বিশ্বব্যাংক বলেছে, এই কর্মসূচী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। তৃতীয় গ্রেডের শিক্ষার্থীদের বাংলা ও অংক শিক্ষায় সহায়ক হবে। এ জন্য এই কর্মসূচী একটি ডিজিটাল শিক্ষা সামগ্রীসহ শক্তিশালী কারিকুলাম এবং পরীক্ষা ব্যবস্থা ও টেক্সট বুক এবং সহায়ক শিক্ষা উপকরন উন্নয়ন করবে। কর্মসূচী সকল সরকারি বিদ্যালয়ে এক বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তারে সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর