,

আমি যে সিঙ্গেল, সেটা কেউ বিশ্বাসই করতে চায় না: মিম

news-image

বিনোদন ডেস্ক : বিদ্যা সিনহা মিম যে এখনও সিঙ্গেল এটা কেউ বিশ্বাস করতে চায় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী নিজেই। ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শুক্রবার ওপার বাংলায় মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’। এতে মিমের বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। ছবিটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনেরও নানা কথা বলেন নায়িকা।

আপনি নাকি ছোটবেলা থেকেই অভিনেতা হতে চাইতেন? এমন প্রশ্নের জবাবে হেসে মিম বলেন, বড় হয়ে তারকা হওয়ার ইচ্ছেটা সব বাচ্চার মধ্যেই থাকে। আমারও ছিল! এই পেশায় আসার ব্যাপারে মা সব সময় আমার পাশে ছিলেন। মা আমাকে গানের স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলেন। কিন্তু গান ব্যাপারটা আমাকে কখনোই টানেনি। ক্লাস এইট অবধি গান শিখেছি। জাতীয় পুরস্কারও পেয়েছি। জানেন, মা আমাকে না জানিয়েই একটা বিউটি প্যাজেন্টে আমার ছবি পাঠিয়েছিলেন। প্রথমে ভেবেছিলাম, প্রথম রাউন্ডেই আউট হয়ে যাব। পরে দেখলাম, আমিই প্যাজেন্টটা জিতে গেলাম (হাসি)।

যৌথ প্রযোজনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মিম সাফ জানিয়ে দেন, আমরাও যৌথ প্রযোজনাকে সমর্থন করি। কিন্তু আমরা একটাই বিষয় চাই। যৌথ প্রযোজনায় পুরো বিষয়টা যেন সমান-সমান ভাগাভাগি হয়। কাজের সময় অনেক ক্ষেত্রেই সেই ভারসাম্যটা রাখা যায় না। সেই কারণেই হয়তো অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

সুন্দরী নায়িকা আপনি। ক্যারিয়ারগ্রাফও ঊর্ধ্বমুখী! তা-ও রিলেশনশিপ স্টেটাসটা সিঙ্গেল কেন? এমন প্রশ্নের জবাবে হেসে আমার প্রাণের প্রিয়া ছবির নায়িকা বলেন, আমি যে সিঙ্গেল, সেটা কেউ বিশ্বাসই করতে চায় না। কী মুশকিল!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের